ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

ads

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরাসন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তি আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলমাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল। এ প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। শুক্রবার (১০ এপ্রিল) সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এ তথ্য নিশ্চিত করেছে।


অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হলেও দুই দেশের মধ্যে আলোচনা হবে কি না এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর মূল কারণ হলো লেবাননে ইসরাইলের চলমান হামলা।


যুদ্ধবিরতি ঘোষণার সময় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, যুদ্ধবিরতির আওতায় থাকবে লেবানন। কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ ঘোষণার কয়েক ঘণ্টা পর জানান লেবানন এতে থাকবে না। এরপর দেশটিতে ব্যাপক হামলা চালায় ইসরাইলি সেনারা। এ হামলায় দুইশরও বেশি মানুষ নিহত ও প্রায় ১ হাজার ২০০ মানুষ আহত হন।


ইরান এখন শর্ত দিচ্ছে, যদি যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আলোচনা করতে চায় তাহলে লেবাননে আগে হামলা বন্ধ করতে হবে। তবে এখন পর্যন্ত তাদের এ শর্ত মানেনি ইসরাইল। এ নিয়েই মূলত এখন দ্বন্দ্ব চলছে। ইসরাইলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, ইরান মার্কিনিদের সঙ্গে ইসলামাবাদের সংলাপ স্থগিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে চায় তেহরান। সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

ads
ads
ads

Our Facebook Page